২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায় পারদর্শিতায় পুরস্কৃত হাইডেলবার্গ সিমেন্ট

সাউথ এশিয়ান কান্ট্রিজ এসএমই সামিট পুরস্কার পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 06:45 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

বৃহস্পতিবার রাজধানীর হোটেল একাত্তরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর হাত থেকে পুরস্কার নেন কোম্পানির মার্কেটিং অ্যান্ড সেলস ডিরেক্টর সৈয়দ আবু আবেদ সাহের।

বৃহস্পতিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।

সাউথ এশিয়ান কান্ট্রিজ এসএমই সামিটে এক্সক্লুসিভ বিজনেস পারসন ও কোম্পানি হিসেবে পুরস্কার পেয়েছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান কান্ট্রিজ এসএমই ফোরামের সভাপতি মির্জা নুরুল গনি শোভন, শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব রাজিভা সিংহা ও নাসিব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে প্রায় শতাধিক ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিতে এসেছেন।

সাউথ এশিয়ান কান্ট্রিজ এসএমই ফোরাম, শিল্প মন্ত্রণালয় ও এফবিসিসিআই এই সামিটের আয়োজন করে।