২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার নিয়ে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা বৃহস্পতিবার

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র পুঁজিবাজার-বিষয়ক কমিটি ‘এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ক্যাপিটাল মার্কেট’ এর প্রথম সভা বৃহস্পতিবার হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 09:43 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

বুধবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আহসানুল ইসলাম টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এফবিসিসিআইর বোর্ড রুমে বৃহস্পতিবার বেলা ১১টায় এ সভা হবে।

তিনি বলেন, “বৃহস্পতিবারের সভায় সবার মতামত নিয়ে পুঁজিবাজারের উন্নয়নের একটি রূপরেখা তৈরির চেষ্টা করা হবে। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারকে কিভাবে যুক্ত করা যায় সেটি নিয়েও আলোচনা করা হবে।

বৈঠকে তৈরি রূপরেখা পরে এফবিসিসিআই’র বোর্ডে পাঠানো হবে জানিয়ে তিনি আহসানুল ইসলাম বলেন, " বোর্ডের অনুমোদন নিয়ে এর বাস্তবায়ন শুরু হবে ।"

‘এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ক্যাপিটাল মার্কেট’ মূলত এফবিসিসিআই তথা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একটি উপ-কমিটি। মার্চেন্ট ব্যাংক, ব্যাংক ও ইন্স্যুরেন্সসহ সব ধরনের স্টেকহোল্ডারদের নিয়ে এই কমিটি গঠিত।