২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনের ‘কার এক্সপো’

রিকন্ডিশন্ড ভেহিকেল ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশন (বারভিডা) ও স্প্ল্যাস গ্রুপের যৌথ ব্যবস্থাপনায় ঢাকায় শুরু হচ্ছে তিনদিনের ‘বিক্রয় ডটকম প্রেজেন্ট বারভিডা কার এক্সপো’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 12:22 AM

Updated : 20 Aug 2022, 11:39 AM

আগামী ২২ থেকে ২৪ জানুয়ারি বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই প্রদর্শনী হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মেলায় গাড়ি আমদানিকারক কোম্পানিগুলো ছাড়াও ব্যাংক, লিজিং কোম্পানি, বীমা, টায়ার, ব্যাটারি, লুব্রিকেন্ট, সিএনজি কনভারশন, গাড়ির নিরাপত্তা ব্যবস্থাপনা সংস্থা এবং গাড়ির মডিফিকেশন কোম্পানি অংশ নেবে।

বিক্রয় ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মিশা আলি বলেন, নেক্সট জেনারেশন ভেহিকেল (এনজিভি) বা আগামী প্রজন্মের গাড়ি, হাইব্রিড, হাইড্রোজেন, ইলেকট্রনিক ফুয়েল সেল (ইএফসি) গাড়ি সম্পর্কে ক্রেতাদের স্বচ্ছ ধারণা দেওয়া মেলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ক্রেতারা এক্সপোতে অংশগ্রহণকারী গাড়ির শো-রুমগুলো থেকে পছন্দের গাড়ি কিনতে পারবেন।

বারভিডা কার এক্সপো ২০১৬ এর সার্বিক ব্যবস্থাপনায় আছে স্প্ল্যাশ গ্রুপ। গোল্ড স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে আইপিডিসি, রিল্যায়েন্স ইনস্যুরেন্স, সানজি সিএনজি কনভারশন, ওমেরা লুব্রিকেন্টস, নাভানা ব্যাটারি ও শেল লুব্রিকেন্টস।