২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে স্যামসাংয়ের ৪৩তম শোরুম

স্যামসাংয়ের পরিবেশক ইলেক্ট্রা মোহাম্মদপুরে তাদের ৪৩তম শোরুম উদ্বোধন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 10:53 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

‘স্থানীয় মানুষের দোড়গোড়ায় স্যামসাংয়ের পণ্য পৌঁছে দিতে’ সম্প্রতি ইলেক্ট্রা গ্রুপের চেয়ারম্যান শহীদুল্লাহ শোরুমটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

এই শোরুমে গ্রাহকরা স্যামসাং ব্র্যান্ডের টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও এয়ার কন্ডিশনার পাবেন।

ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সানাউল্লাহ শহীদ ও স্যামসাং ইলেক্ট্রনিক্স  লিমিটেডের হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিক্স অ্যান্ড আইটি ফিরোজ মোহাম্মদসহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন।