২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবি কর্পোরেট অফিসে স্ট্যান্ডার্ড চার্টার্ডের এটিএম বুথ

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড তাদের কর্পোরেট কার্যালয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের (এসসিবি) সঙ্গে যৌথভাবে একটি এটিএম বুথ স্থাপন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 09:18 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

মঙ্গলবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুপুন বীরাসিংহে এবং এসসিবি বাংলাদেশের সিইও আবরার এ আনোয়ার সম্প্রতি এই বুথের উদ্বোধন করেন।

এতে বলা হয়, রবি’র কর্মকর্তা ও তাদের কর্পোরেট কার্যালয়ে আসা দর্শনার্থীরা যেন সহজে ব্যাকিং সেবা গ্রহণ করতে পারে এজন্য তাদের পিপল অ্যান্ড কর্পোরেট ডিভিশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এমপ্লই ব্যাংকিং বিভাগের উদ্যোগে এ পদক্ষেপ নেওয়া হয়।

উদ্বোধনীতে রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ইয়াপ ওয়াই ইপ এবং এসসিবি বাংলাদেশের হেড অব রিটেইল ব্যাংকিং আদিত্য মান্দলোইসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।