শীতার্তদের ১০ হাজার কম্বল দিয়েছে এডিসন গ্রুপ
বাংদেশের বিভিন্ন স্থানে শীতার্তদের ১০ হাজার কম্বল দিয়েছে এডিসন গ্রুপ ।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কোম্পানিটি। তারা বাংলাদেশে সিম্ফনি মোবাইল সেট বিপণন করে থাকে।
সম্প্রতি এডিসন গ্রুপ মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭৫০টি কম্বল বিতরণ করেছে। এর আগে বরিশাল, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, গাজীপুর, টাঙ্গাইল, কক্সবাজার, বান্দরবান, কুমিল্লা,টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়াতেও ৯২৫০টি কম্বল বিতরণ করে তারা।
এই কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহিদ, হেড অব মার্কেটিং আশরাফুল হক প্রমুখ।
