২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানার অটোমোবাইলসের ডিলার সম্মেলন

নতুন বছরের শুরুতে সারাদেশের গ্রাহকদের নিয়ে বার্ষিক ব্যবসা সম্মেলন করেছে রানার অটোমোবাইলস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 11:02 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

সম্মেলনে বিগত ২০১৫ সালে রানারের ব্যবসা কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সেরা ডিলারদেরকে পুরস্কৃত করা হয়।

কোম্পানির চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, শফিকুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মুকেশ শর্মাসহ ঊর্ধতন কর্মকর্তার সম্মেলনে উপস্থিত ছিলেন।

হাফিজুর রহমান খান বলেন, “সুলভ মূল্যে সেবা ও পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে রানারকে আমরা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলবো। সুন্দর ভবিষ্যত নির্মাণের জন্য স্বপ্ন ও সাহসকে একসঙ্গে কাজে লাগাই।”