২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় প্রাণের বিশেষ ছাড়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৫০০ এর বেশি পণ্য নিয়ে নয়টি স্টল ও প্যাভিলিয়ন সাজিয়েছে প্রাণ ফুডস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 11:16 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

এসব পণ্যে নির্দিষ্ট মূল্যের উপর রয়েছে নগদ ছাড় রয়েছে বলে প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রাণ ফুডসের প্রধান বিপণন কর্মকর্তা আলী হাসান বলেন, এ বছর মেলাকে সামনে রেখে প্রাণ ২৫টি নতুন পণ্য নিয়ে এসেছে।

এর মধ্যে রয়েছে; ম্যাকারনি, হট আম ও জলপাইয়ের আচার, গার্লিক পাউডার, সানফ্লাওয়ার ওয়েল, স্টিক নুডলস্, স্বাদের মসলা ও রাইস ব্রান ওয়েল ইত্যাদি। 

মেলায় প্রাণের নয়টি প্যাভিলিয়ন ও স্টলে ৪৪টি বিশেষ প্যাকেজ অফার চালু রয়েছে। এর মধ্যে ১৫ নম্বর প্যাভিলিয়নে রয়েছে ৩০টির বেশি অফার। এসব প্যাকেজে সর্বোচ্চ ১১৮ টাকা পর্যন্ত নগদ মূল্যছাড দেওয়া হচ্ছে। এছাড়া ক্রেতারা ন্যূনতম ১০০ টাকার পণ্য কিনলেই ১০ টাকা ছাড় পাচ্ছেন।

মেলায় ৬ ও ১১ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে নানা ধরনের বিস্কুট ও বেভারেজ পণ্য পাওয়া যাচ্ছে। অন্যদিকে নুডুলস, কেক, মসলা, দুগ্ধ পণ্য, ও তৈরি পোশাক দিয়ে সাজানো হয়েছে যথাক্রমে ১০, ৩৬, ৩৮, ৪১ ও ৩৫ নম্বর স্টল।

আলী হাসান বলেন, “এসব প্যাকেজ অফারে ক্রেতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে।”