২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন শুল্ক স্টেশন

ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল বাণিজ্য সহজ করতে ত্রিপুরা সীমান্তে নতুন শুল্ক স্টেশন চালু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 07:48 PM

Updated : 25 Jul 2022, 09:17 PM

বুধবার ত্রিপুরার সেপাহিজালা জেলার সোনামুরায় ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী নির্মলা সিতারমন নতুন স্টেশনটি উদ্বোধন করেন বলে ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার এ সময় উপস্থিত ছিলেন।

শ্রীমান্তপুর শুল্ক স্টেশন বাংলাদেশ সীমান্ত দিয়ে সঙ্গে ত্রিপুরা রাজ্য সরকারের স্থাপন করা দ্বিতীয় শুল্ক স্টেশন।

এ শুল্ক স্টেশনের বিপরীতে বাংলাদেশে কুমিল্লার বিবির বাজারে চট্টগ্রাম কমিশনারেটের অধীনে একটি শুল্ক স্টেশন রয়েছে।

হাই কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ শুল্ক স্টেশন বসানোর ফলে শুল্ক ছাড়পত্র দেওয়া দ্রুত হবে এবং ট্রাকের জন্য আরও পার্কিংয়ের জায়গা হবে। সার্বিকভাবে দুদেশের মধ্যে বাণিজ্য আরও সহজ হবে।