২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইফাদের লভ্যাংশ বিও হিসাবে জমা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 05:56 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

সোমবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ৪ জানুয়ারি সোমবার কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।

৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ইফাদ অটোস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে; যার মধ্যে ৩০ শতাংশ বোনাস ও ৭ শতাংশ নগদ লভ্যাংশ।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫১ পয়সা।