পুঁজিবাজারে লেনদেন বেড়েছে
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ।
এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ।
সোমবার ডিএসইতে লেনদেন প্রায় ২০ দশমিক ০৫ শতাংশ বেড়ে ৪৩৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬১৮ পয়েন্টে নামে।
এ বাজারে লেনদেনে থাকা ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হলো- বেক্সিমকো, সামিট এলায়েন্স, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো পাওয়ার এবং সামিট পাওয়ার।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১১৬ পয়েন্টে উঠে।
সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ২৯ দশকি ৬১ শতাংশ বেড়ে ২৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
এদিন লেনদেনে থাকা ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৯৫টি ও অপরিবর্তিত রয়েছে ৩১টির।
