২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে কমেছে, সিএসইতে বেড়েছে লেনদেন ও সূচক

পুঁজিবাজারে বছরের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন- দুটোই কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 04:01 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬২৪ পয়েন্ট হয়েছে।

এ বাজারে লেনদেন কমেছে প্রায় ১৫.৬৫ শতাংশ; হাতবদল হয়েছে ৩৬৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৬৭ কোটি ৯৭ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হলো- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, এমারলেড অয়েল, ইউনাইটেড পাওয়ার ও কেডিএসএল।

সিএসইর সার্বিক সূচক এদিন ৩২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১২২ পয়েন্টে হয়েছে।

এ বাজারে হাতবদল হয়েছে ২৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৫০ লাখ টাকা বেশি।

সিএসইতে এদিন ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৯৩টির এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।