২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানা পরিদর্শনে ফ্যালকনের পরিবেশকরা

হবিগঞ্জে কারখানা ঘুরে এলেন ফ্যালকন ব্র্যান্ডের এমএস (মাইল্ড স্টিল) ও জিআই (গ্যালভানইজড আইরন) পাইপের পরিবেশকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 06:42 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

গত আগস্ট মাস থেকে হবিগঞ্জে নিজস্ব প্লান্টে পাইপ দুটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কারখানাটি ঘুরে দেখেন পরিবেশকরা। এ সময় আরএফএল এর পরিচালক আর এন পাল, আরপিএল মেটাল এর প্রধান পরিচালন কর্মকর্তা মো. মনিরুজ্জামান মন্ডল, জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (বিক্রয়), মো. জাহাঙ্গীর আলম, বিপণন প্রধান মুর্শিদ মুনিমসহ কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আর এন পাল পরিবেশকদের উদ্দেশে বলেন, জাপানের শিল্প মান অনুসরণ করে এমএস ও জিআই পাইপের কাঁচামাল সংগ্রহ করা হয়। অতঃপর জার্মান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাইপে ৯৯ দশমিক ৯৯ শতাংশ বিশুদ্ধ জিংকের প্রলেপ নিশ্চিত করা হয়।

তিনি বলেন, পাইপের সঠিক মানের নিশ্চয়তায় হাইড্রোলিক টেস্ট, ফ্যালাটানিং টেস্ট ও কেমিক্যাল টেস্ট (এইচ সি এল টেস্ট, জিংক পিওরিটি টেস্ট ইত্যাদি) করা হয়।