২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনিস এ খান এবিবির নতুন চেয়ারম্যান

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান বেসরকারি ব্যাংকগুলোর নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 05:26 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

বৃহস্পতিবার রাজধানীতে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) বার্ষিক সাধারণ সভায় তার নেতৃত্বে ১৭ সদস্যের নির্বাহী পরিষদ (বোর্ড অব গভর্নরস) নির্বাচিত করা হয়।

নির্বাচিত তিন ভাইস-চেয়ারম্যান হলেন- ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক যথাক্রমে আব্দুল মান্নান, আব্দুস সালাম ও সৈয়দ মাহবুবুর রহমান।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী মহাসচিব ও এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলী মিঞা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

যুগ্ম মহাসচিব হয়েছেন ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী।   

সদস্য হিসেবে রয়েছেন বিদায়ী চেয়ারম্যান আলী রেজা ইফতেখার, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমীন, দ্য সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসাইন, ব্যাংক এশিযার ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেন, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদ হোসেন, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী, যমুনা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক একেএম সাইফুদ্দিন আহমেদ ও পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী।

আগের কমিটির ভাইস চেয়ারম্যান আনিসের নেতৃত্বে পর্ষদ আগামী ২০১৬-১৭ মেয়াদে কাজ করবে।

এবিবিতে ১৩৫ জন সদস্য রয়েছেন, যাদের মধ্যে ১৬ জন অবসরপ্রাপ্ত ব্যাংকার।

১৯৯৭ সালে ব্যাংকার্স ক্লাব হিসেবে এবিবির যাত্রা শুরুর পর ২০০৩ সালে নাম পরিবর্তন করা হয়।

নিজেদের মধ্যে সম্পর্কোন্নয়ন, ব্যাংক খাতের সাধারণ বিষয় ও সমস্যা নিয়ে কাজ করে এবিবির কাজ। ব্যাংকিংয়ের ক্ষেত্রে নীতি নির্ধারণে শীর্ষ ব্যাংকারদেরও প্রতিনিধিত্ব করে সংগঠনটি।

রাজধানীর স্কেট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিদায়ী চেয়ারম্যান ও ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার সভাপতিত্ব করেন।