২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের শেষ দিনে চাঙা পুঁজিবাজার

চাঙাভাব নিয়েই বছরের শেষ দিন পার করলো দেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 04:51 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।

এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৩০ পয়েন্টে উঠে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্চের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯০ পয়েন্টে উঠে।

এদিন ডিএসইতে লেনদেন ১৮ শতাংশ বেড়ে ৪৩৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিন ছিল ৩৬৭ কোটি ৩২ লাখ টাকা।

সিএসইতেও লেনদেন প্রায় ১০ শতাংশ বেড়ে ২২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিন ছিল ২০ কোটি ৫৫ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হচ্ছে- এমারেল্ড অয়েল, সামিট অ্যালায়েন্স, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেল এবং অলিম্পিক।

সিএসইতে এদিন ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১০৮টি ও অপরিবর্তিত রয়েছে ৩০টির।