২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক বেড়েছে

সপ্তাহের চতুর্থ দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 04:30 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৫ পয়েন্টে উঠে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৪ পয়েন্ট হয়।

এদিন ডিএসইতে লেনদেন প্রায় ৬ শতাংশ কমে ৩৬৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ২২ কোটি ৯২ লাখ টাকা কম।

সিএসইতেও লেনদেন প্রায় ৬ শতাংশ কমে ২০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে এক কোটি ২৯ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হচ্ছে- সিঙ্গার বিডি, কাশেম ড্রাইসেল, বেক্সিফার্মা, বেক্সিমকো এবং বিএসআরএম স্টিল।

সিএসইতে লেনদেনে থাকা ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৯৮টি ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির।