পাবলিক ইস্যু রুলসে চূড়ান্ত অনুমোদন
পাবলিক ইস্যু বিধিমালায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার কমিশনের নিয়মিত সভায় পাবলিক ইস্যু রুলস-২০১৫ এর অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনমত জরিপে পাওয়া মতামত যাছাই-বাছাই করে বিধিমালায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
শিগগিরিই গেজেটে বিধিমালাটি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
