জিরো কুপন বন্ড ছাড়বে বিএসআরএম স্টিল
বিএসআরএম স্টিলের জিরো কুপন বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমাবার কমিশনের নিয়মিত সভায় অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএসআরএম স্টিল ২৪৫ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকার ৪ বছর মেয়াদি এই বন্ড ইস্যু করবে।
এ বন্ড করপোরেটস, ফান্ডস, আর্থিক প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদ সম্পন্নদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ছাড়া হবে।
উত্তোলিত অর্থ তারল্য চাহিদা পূরণ ও বিদ্যুত প্রকল্পের কাজে ব্যবহার করবে প্রতিষ্ঠানটি।
প্রতিটি ইউনিটের মূল্য ধরা হয়েছে এক হাজার টাকা এবং ডিসকাউন্ট রেট ৯ দশমিক ৫ শতাংশ।
প্রতিষ্ঠানটির লিড অ্যারেঞ্জার ও ট্রাস্টি হিসাবে কাজ করছে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।
