২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর জিএম জীবন চন্দ্র চাকরিচ্যুত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) জীবন চন্দ্র দাসকে চাকরিচ্যুত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 07:22 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

বৃহস্পতিবার রাতে তার বাসায় চাকরিচ্যুতির বিষয়ে চিঠি পাঠানো হয় বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

এবিষয়ে জানতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে ডিএসইর এক কর্মকর্তা জীবন চন্দ্র দাসের চাকরিচ্যুতির সত্যতা নিশ্চিত করেছেন।

জীবন চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আমি ওই চিঠি পাই। তাতে বলা হয়েছে, আমাকে ৩ মাসের বেতন দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে।

“তবে কেন বা কি অপরাধে চাকরিচ্যুত করা হয়েছে তা চিঠিতে উল্লেখ করা হয়নি।”

চিঠিতে চাকরিচ্যুতির আদেশ ২৫ ডিসেম্বর থেকে কার্যকর করার কথা বলা হয়েছে বলে জানান তিনি।