আরএফএল ইলেক্ট্রনিক্সের পরিবেশক সম্মেলন
পণ্য পরিবেশকদের নিয়ে সম্মেলনে মিলিত হয়েছে আরএফএল ইলেক্ট্রনিক্স।
সম্প্রতি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভিশন এবং ক্লিক ব্র্যান্ডের ৬৫০ জন পরিবেশককে নিয়ে এই সস্মেলন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্মেলনে আরএফএলের পরিচালক আরএন পল বলেন, “আমরা স্বয়ংক্রিয় মেশিনে মানসম্পন্ন পাখা উৎপাদন করছি। আগামীতেও দেশের চাহিদা মেটাতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপন্ন পণ্য যৌক্তিক মূল্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব।”
কোম্পানির চিফ অপারেটিং অফিসার মো. মনিরুজ্জামান মন্ডল, জেনারেল ম্যানেজার মাহবুবুল ওয়াহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
