ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে
সপ্তাহের চতুর্থ দিন দেশের দুই পুঁজিবাজরেই সূচক সামান্য কমেছে।
এছাড়া প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে প্রায় ২৫ শতাংশ। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে প্রায় দশমিক ২৬.৫১ শতাংশ।
বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৯ পয়েন্ট হয়েছে। সিএসইর সার্বিক সূচক ৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৮৬ পয়েন্টে হয়েছে।
ডিএসইতে এদিন লেনদেন হয় ৩৯৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৩১ কোটি ৮৬ লাখ টাকা কম।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হচ্ছে- তিতাস গ্যাস, বেক্সিমকো, এমারলেড অয়েল এবং এসিআই ও বেক্সিমকো ফার্মা।
এদিন সিএসইতে লেনদেন হয় ৩২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৬ কোটি ৮৬ লাখ টাকা বেশি।
সিএসইতে লেনদেন হওয়ায় ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৮টি ও অপরিবর্তিত রয়েছে ৩০টির।
