রবি গ্রাহকদের বাটারফ্লাই পার্কে বিশেষ অফার
ধন্যবাদ কর্মসূচির আওতায় গ্রাহকদের জন্য চট্টগ্রামের বাটারফ্লাই পার্কে আকর্ষণীয় অফার এনেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
অপারেটরটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে রবি গ্রাহকরা বাটারফ্লাই রিসোর্টে ৪০ শতাংশ, বাটারফ্লাই পার্কে প্রবেশের ক্ষেত্রে ২০ শতাংশ ও বাটারফ্লাই রেস্টুরেন্টে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।
সম্প্রতি রাজধানীর রবি করপোরেট অফিসে অপারেটরটির লয়ালটি অ্যান্ড উইনব্যাকের জেনারেল ম্যানেজার তওফিক ইমাম ও বাটারফ্লাই পার্কের জেনারেল ম্যানেজার সৈয়দ সেলিম এরশাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক চুক্তিতে সই করেন।
এসময় রবি’র লয়ালটি অ্যান্ড উইন-ব্যাক ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় উপস্থিত ছিলেন।
সিএটি (CAT) লিখে ১২১৩ নম্বরে এসএমএস করে ধন্যবাদ কর্মসূচির আওতায় তার অবস্থান জানতে পারবেন রবি গ্রাহকরা।
