২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে ঢাকায় রিকন্ডিশনড গাড়ির মেলা

জানুয়ারিতে ঢাকায় বসছে রিকন্ডিশনড গাড়িমেলার দ্বিতীয় আসর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 05:11 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) আয়োজনে ‘বারভিডা কার এক্সপো-২০১৬’ চলবে আগামী ২২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত।

সোমবার বারভিডা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা চলবে রাত ১০টা পর্যন্ত; টিকেটমূল্য ২০ টাকা।

সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, মেলার শতাধিক স্টল থেকে ক্রেতারা প্রতিযোগিতামূলক দামে পছন্দের গাড়ি কেনার সুযোগ পাবেন।