গুলশানের ৪ হাজার টেলিফোন নম্বর বদলাচ্ছে
গুলশান এনইসি টেলিফোন এক্সচেঞ্জের প্রায় চার হাজার নম্বরে পরিবর্তন আনা হচ্ছে।
এর মধ্যে এনইসি টেলিফোন এক্সচেঞ্জের ‘৮৮১’ দিয়ে শুরু ৮৮১-৮০০০ থেকে ৮৮১-৯৯৯৯ পর্যন্ত প্রায় দুই হাজার নম্বর এবং ‘৮৮২’ দিয়ে শুরু হওয়া ৮৮২-০২০০ থেকে ৮৮২-১৯৯৯ পর্যন্ত এক হাজার ৮০০ টেলিফোন নম্বরসহ মোট তিন হাজার ৮০০ টেলিফোন নম্বরে পরিবর্তন আসছে।
রোববার বিটিসিএলের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নম্বর পরিবর্তনের পর তা গ্রাহককে জানিয়ে দেওয়া হবে।
পরিবর্তিত নতুন টেলিফোন নম্বরের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইটে (www.btcl.com.bd) দেওয়া হয়েছে।
এছাড়া জরুরি প্রয়োজনে ১৬৪০২ নম্বরে বা সংশ্লিষ্ট এক্সচেঞ্জের ৯৮৫-৩৩৮৮, ৯৮৫-১০০০,৯৮৫-০০০০, ৯৮৮-৭৪৮৮ নম্বরে যোগাযোগ করে নতুন নম্বর জানা যাবে।
