২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে নতুন আইসক্রিম ‘লাভেলো’

‘লাভেলো’ নামে নতুন আইসক্রিম বাজারে আনছে তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 06:48 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

নতুন বছরের শুরুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই আইসক্রিমের আনুষ্ঠানিক বিক্রি শুরু হবে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনিবার ময়মনসিংহের ভালুকায় উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানায় আইসক্রিমটির আনুষ্ঠানিক উৎপাদন শুরু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ জরিপের মাধ্যমে পাওয়া আইসক্রিমপ্রেমীদের মতামত, চাহিদা ও রুচিকে প্রাধান্য দিয়ে ‘লাভেলো’ আইসক্রিম উৎপাদিত হচ্ছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা- ২০১৬ এর ২৩ নম্বর প্যাভিলিয়নে লাভেলো আইক্রিমের আনুষ্ঠানিক বিক্রয় শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামিম আহমেদ চৌধুরী, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুকলেসুর রহমান ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো মো. একরামুল হক উপস্থিত ছিলেন।

একরামুল হক বলেন, ”ভিন্ন স্বাদ ও গুণগত মান নিশ্চিত করতে ‘লাভেলো’ আইসক্রিমে ব্যবহার করা হচ্ছে বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল ও প্রাকৃতিক ফ্লেভার।