২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর আক্তারের ইস্যু ম্যানেজার হল আইডিএলসি

মীর আক্তার হোসেন লিমিটেডের আইপিও ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 06:37 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

দুই প্রতিষ্ঠানের মধ্যে এবিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মীর আক্তার হোসেন লিমিটেড আন্তর্জাতিক মানের মহাসড়ক, সেতু, কল-কারখানা, হাসপাতাল, পাঁচতারা হোটেল, মিলনায়তন, শিক্ষাপ্রতিষ্ঠান, রেলপথ, শক্তি উৎপাদন কেন্দ্র নির্মাণ ও বিমানবন্দর উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত।

চুক্তিতে মীর আক্তার হোসেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন ও আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।