পুঁজিবাজারে সূচক কমেছে
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৩৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫১২ পয়েন্টে নামে।
ডিএসইতে লেনদেন হয় ৩৪৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৬১ কোটি ৩১ লাখ টাকা বেশি ।
এদিন হাতবদল হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের মধ্যে ১৫১টির দর কমেছে, বেড়েছে ১২৯টির ও অপরিবর্তিত ছিল ৪০টির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৭৫ পয়েন্টে অবস্থান করছে।
এ বাজারে লেনদেন হয়েছে ২২ কোটি ৮৭ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে এক কোটি ৩৩ লাখ টাকা বেশি।
লেনদেনে অংশ নিয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত ছিল ৩১টির দর।
