২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোলিগ বাংলাদেশ কিনেছে র‌্যাপিড কিন

সোলিগ ফার্মার বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান সোলিগ ফার্মা বাংলাদেশ লিমিটেডের (জেপিবিএল) পুরো মালিকানা কিনে নিয়েছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসভিত্তিক কোম্পানি র‌্যাপিড কিন হোল্ডিংস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 03:44 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

এশিয়ায় স্বাস্থ্য খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মালয়েশিয়াভিত্তিক সোলিগ ফার্মা হোল্ডিংসের মালিকানাধীন বাংলাদেশি কোম্পানি ছিল জেপিবিএল।  

২০০৬ সালে জুনে বাংলাদেশে প্রতিষ্ঠার পর থেকে জেপিবিএল নোভারটিস, স্যানডোস ও গ্লাক্সোস্মিথক্লাইনের পণ্য বাজারজাত করে আসছে।

জেপিবিএল মালয়েশিয়ার সোলিগ ফার্মা হোল্ডিংস থেকে র‌্যাপিড কিন হোল্ডিংস কিনে নিলেও নাম একই থাকছে।

Image
.

.

দুজন বাংলাদেশি জে ইকরাম হোসেন ও বিনাজ হোসেন র‌্যাপিড কিন হোল্ডিংসের পরিচালক মনোনীত হয়েছেন।

ইকরাম ও বিনাস দুজনই আকতার হোসেনের সন্তান।

আকতার হোসেন র‌্যাংগস ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক, যে প্রতিষ্ঠানটি সনির পণ্য বাংলাদেশে বাজারজাত করে।

কোম্পানিটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইকরাম র‌্যাংগসের উপ ব্যবস্থাপনা পরিচালক এবং বিনাজ পরিচালনা পর্ষদের সদস্য।