২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জের ইছাপুরা বাজারে আইএফআইসি ব্যাংক

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাপুরা বাজারে আইএফআইসি ব্যাংকের নতুন শাখা চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 07:51 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

বৃহস্পতিবার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার রায়হান উল আমীন ১২৭তম এই শাখার উদ্বোধন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান এস এম আব্দুল হামিদ ও হেড অফ সাপোর্ট অ্যান্ড স্টেট ডিভিশন জুলফিকার আলী খাঁনসহ এসময় উপস্থিত ছিলেন।

রায়হান উল আমীন বলেন, নতুন এই শাখাটি স্থানীয় গ্রাহকদের অনলাইন ব্যাংকিং সেবাসহ প্রযুক্তিনির্ভর সব ধরণের ব্যাংকিং সেবা দেওয়া হবে।