২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক বেড়েছে, কমেছে সিএসইতে

সপ্তাহের শেষ দিন বাংলাদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 04:14 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পাশাপাশি সূচকও কমেছে।

বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২১ পয়েন্টে উঠেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৯৯ পয়েন্টে নেমেছে।

এদিন ডিএসইতে লেনদেন প্রায় ১২ শতাংশ কমে ২৮৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের কার্যদিবসে ছিল ৩২৪ কোটি ৬৭ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- বেক্সিমকো ফার্মা, কাসেম ড্রাইসেলস, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা ও রিজেন্ট টেক্সটাইল।

বৃহস্পতিবার সিএসইতে লেনদেন প্রায় দশমিক ৩৩ শতাংশ কমে ২১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের কার্যদিবসে ছিল ২১ কোটি ৪৫ লাখ টাকা।

সিএসইতে এদিন মোট লেনদেন হয় ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১১৩টি ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির।