২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দিনব্যাপী পরিবেশক সম্মেলন শেষ করল প্রাণ

চার দিনব্যাপী পরিবেশক সম্মেলন শেষ করেছে প্রাণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 09:37 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

গাজীপুরে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে শনিবার এই সম্মেলন শুরু হয়ে মঙ্গলবার শেষ হয় বলে প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সম্মেলনে প্রাণ'র ড্রিংকস ও বেভারেজ, ডেইরি এবং কনফেকশনারি পণ্য পরিবেশনের সঙ্গে সম্পৃক্ত ১৫ হাজার পরিবেশক অংশ নেন।

ইতোমধ্যে বিশ্বের ১২১টি দেশে প্রাণের পণ্য রপ্তানি হচ্ছে জানিয়ে সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী বলেন, "পরবর্তী প্রজন্মের জন্য সারা বিশ্বে প্রাণ কোম্পানিকে প্রতিষ্ঠিত করতে চাই।"

পরিবেশকদের উদ্দেশে তিনি বলেন, "আমাদের কাজ কেবল শুরু হয়েছে, অনেক দূর এগিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য, নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে মানসম্পন্ন পণ্য উৎপাদন করে যৌক্তিক মূল্যে দেশসহ সারা বিশ্বে পৌঁছে দেওয়া।"

অনুষ্ঠানে প্রাণ'র পরিচালক ইলিয়াস মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামালসহ 'সেলস অ্যান্ড মার্কেটিং' বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।