পুঁজিবাজারে লেনদেন-সূচকে ভাটা
সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজরে সূচক এবং লেনদেন কমছে।
মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৪ পয়েন্ট হয়েছে। ৬ পয়েন্ট কমে সিএসইর সার্বিক সূচক হয়েছে ১৩ হাজার ৮১৪ পয়েন্ট।
এদিন ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৩ শতাংশ কমেছে। মোট লেনদেন হয়েছে ৩২৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১০ কোটি ২৯ লাখ টাকা কম।
এ বাজারে লেনদেনে থাকা ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হচ্ছে- বেক্সিমকোফার্মা, কাসেম ড্রাইসেল, স্কয়ারফার্মা, এমারলেড অয়েল এবং সিঙ্গারবিডি।
এ বাজারে মোট লেনদেন হয় ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১১৫টি ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
