২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসও সনদ ধরে রেখেছে রবি

টানা দশম বছরের মতো ‘আইএসও ৯০০১ স্ট্যান্ডার্ড’ ধরে রেখেছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 02:04 AM

Updated : 25 Apr 2022, 02:17 PM

বাংলাদেশে প্রথম মোবাইল ফোন অপারেটর হিসাবে রবিই এ সাফল্য অর্জন করেছে বলে রোববার অপারেটরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

“গ্রাহকদের মানসম্মত পণ্য ও সেবা প্রদানে রবি কতটা প্রতিশ্রুতিবদ্ধ এ স্বীকৃতি তারই প্রতিফলন,” বলা হয়েছে এতে।  

ইন্টারটেক বাংলাদেশ’র পরিচালক ড. কার্তিক এনডি সম্প্রতি রবি কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে মোবাইল অপারেটরটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সুপুন বীরাসিংহের হাতে আইএসও ৯০০১ সনদ তুলে দেন।

এ সময় রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া সনদ প্রদান অনুষ্ঠানে রবি’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সুলতান মাহমুদ ও মহাব্যবস্থাপক ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।

ইন্টারটেক বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ন্যাশনাল হেড ফর বিজনেস অ্যাসুরেন্স ইমদাদ উল হক ও সহকারী ব্যবস্থাপক লায়েস খান।

আইএসও ৯০০১ স্ট্যান্ডার্ড অর্জনের জন্য একটি প্রতিষ্ঠানকে মানসম্মত ব্যবস্থাপনা কাঠামো অনুসরণ করতে হয়। পাশাপাশি কোম্পানিকে নিয়মানুসারে পরিচালনা এবং মানসম্মত পণ্য ও সেবা প্রদানের পাশাপাশি দক্ষ জনবল নিয়োগের বিষয়টিও নিশ্চিত করতে হয়।

এই স্বীকৃতি একটি কোম্পানির চলমান কর্মকাঠামো ও কর্মপরিবেশের ক্রমোন্নতিকেও নির্দেশ করে বলে রবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।