প্রধানমন্ত্রীর তহবিলে আইএফআইসি ব্যাংকের শীতবস্ত্র
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল হস্তান্তর করেছে আইএফআইসি ব্যাংক।
বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যায় গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ্ এ সারওয়ার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য কম্বল তুলে দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএফআইসি ব্যাংক চলতি শীত মৌসুমে সারা দেশের শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে ২৫ হাজার কম্বল বিতরণ করবে।
বুধবার বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর সদস্য ৩২টি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল হস্তান্তর করা হয়।
