দরপতনের ধারায় পুঁজিবাজার
টানা তৃতীয় দিনের মতো সূচক ও লেনদেন কমেছে দেশের দুই পুঁজিবাজারে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ১১ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৫৮৭ পয়েন্টে।
এ বাজারে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের তুলনায় ১৬ কোটি ৬৭ লাখ টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৯৯ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে ২৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২ কোটি ৯৬ লাখ টাকা কম।
এ বাজারে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড এদিন লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত ছিল ৪১টির দর।
গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ও চলতি সপ্তাহের প্রথম দিন রোববার বাজারে কিছুটা চাঙ্গাভাব দেখা গিয়েছিল। এরপর সোমবার দুই পুঁজিবাজারেই সূচক পতন হয়।
মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ১৪ দশমিক ৫৬ পয়েন্ট এবং সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট কমে। ঢাকা ও চট্টগ্রামের বাজারে সূচক করে যথাক্রমে ৫৮ কোটি ৪২ লাখ ও ২ কোটি ৩০ লাখ টাকা।
