পাবলিক ইস্যু বিধিমালার খসড়ায় বিএসইসির অনুমোদন
পাবলিক ইস্যু বিধিমালা সংশোধন করে নতুন খসড়ায় অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫ অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়ে, অনুমোদিত ২০০৬ সালের বিধিমালা সংশোধন করেন তৈরি অনুমোদিত নতুন বিধিমালা শিগরিরই জনমত জরিপের জন্য দৈনিক প্রত্রিকায় ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজ্ঞপিতে অনুমোদিত খসড়া বিধিমালার প্রধান বিষয়গুলোর একটি তালিকা যুক্ত করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা বা বিনিয়োগ কার্যক্রম পরিচালনাকারী নয় ধরণের প্রতিষ্ঠানকে বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিং কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে বিধিমালায়। বিডিংয়ে প্রত্যেক ধরণের প্রতিষ্ঠানের জন্য আলাদা কোটা সংরক্ষণ করা হবে।
এগুলো হলো- মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্ট পোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার ও অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড।
বুকবিল্ডিং পদ্ধতিতে বিডিংয়ের জন্য কিছু প্রক্রিয়া সুনির্দিষ্ট করা হয়েছে, যার মধ্যে রয়েছে- রোড শো আয়োজন, রোড শোতে অংশ নেওয়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মতামত ও পর্যবেক্ষণসহ ইস্যুয়ার কোম্পানি প্রসপেক্টাসের কপি এবং আবেদনপত্র বিএসইসি ও স্টক এক্সচেঞ্জে দাখিল করতে হবে।
তবে প্রসপেক্টাসে ইস্যুয়ারের সব ধরনের তথ্য থাকতে হবে এবং শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের পরিমাণও উল্লেখ থাকতে হবে। কী দরে, কি পরিমাণ শেয়ার ইস্যু করা হবে তা উল্লেখ করা যাবে না।
বিধিমালায় আরও বলা হয়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত কোটার শেয়ার সর্বনিম্ন যে দরে বিডিং শেষ করবে সেটি হবে কোম্পানির ‘কাট অফ প্রাইস’। কাট অব প্রাইসের চেয়ে ১০ শতাংশ কম দরে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ারের বরাদ্দ মূল্য হবে।
তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ‘কাট অব প্রাইসে’ কোটা অনুযায়ী আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়া হবে।
