স্ক্র্যাচ কার্ড বিজয়ী ক্রেতাদের পুরস্কার দিল লাভা ফোন
স্মার্ট ফোন ক্রেতাদের মধ্যে স্ক্র্যাচ কার্ড বিজয়ীদের পুরস্কার দিয়েছে লাভা ফোন।
রোববার রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের হাতে লাভার কান্ট্রি ম্যানেজার অ্যালেক্স ইউই পুরস্কার তুলে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
অ্যালেক্স বলেন, অত্যাধুনিক অনলাইন সার্ভিস সাপোর্ট ও দেশব্যাপী নিজস্ব কাস্টমার সার্ভিস থেকে গ্রাহকদের বিক্রয় পরবর্তী সেবা দ্রুততম সময়ের সঙ্গে সম্পাদন করতে লাভা বদ্ধ পরিকর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের চিফ অপারেটিং অফিসার জহুরুল হক বিপ্লব, লাভার সিএমও এরেন মাও, সেলস কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসেন ও মার্কেটিং ম্যানেজার কামরুল ইসলাম।
