স্যামসাংয়ের স্মার্টফোনে মিলবে গাড়িও
স্যামস্যাংয়ের স্মার্টফোন কেনায় নানা ধরনের ছাড় ও উপহার দেওয়া হচ্ছে।
স্যামসাংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গ্রাহকরা এখন তাদের পছন্দের স্যমসাং গ্যালাক্সি ডিভাইস কিনলেই পাচ্ছেন সেডান কার ও প্রতিদিন স্যামসাং ৩২ ইঞ্চি এলইডি টিভি জিতে নেওয়ার সুযোগ।”
এছাড়া গ্রাহকরা এ অফারে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড় পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “গ্রাহকরা গ্যালাক্সি এইস নেক্সট ২, জে১ এইস, কোর প্রাইম, জে২, গ্রান্ড প্রাইম, জে৫ এবং জে৭ এর মধ্য থেকে বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্যামসাং গ্যালাক্সি ডিভাইস। এই হ্যান্ডসেটগুলোতে থাকছে সর্বনিম্ন ৫শ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত মূল্য ছাড়।”
স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহদী বলেন, “এটি খুবই অসাধারণ একটি ব্যাপার যে বাংলাদেশ বর্তমানে বার্ষিক প্রবৃদ্ধির দিক থেকে শীর্ষ ১০ স্মার্টফোন বাজারের তালিকায় তৃতীয়। আমরা গ্রাহকদের সাথে এই অর্জন উদযাপন করতে চাই।
“এই হ্যান্ডসেটগুলো হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় স্যামসাং গ্যালাক্সি ডিভাইস।
“বাংলাদেশে স্মার্টফোনের এই প্রবৃদ্ধি উদযাপনে আমরা আমাদের গ্রাহকদের বাড়তি আনন্দ দিতে এই সীমিত সময়ের অফারগুলো নিয়ে এসেছি।”
