২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ও রংপুরে রবির ইন্টারনেট ফর ইয়ুথ

‘দায়িত্বশীল ইন্টারনেট’ ব্যবহারে উদ্বুদ্ধ করতে রাজশাহী ও রংপুরে মোবাইল অপারেটর রবির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারনেট ফর ইয়ুথ সেশন’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 09:47 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

রোববার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেশনে ১৫০ জনের বেশি তরুণ-তরুণী অংশগ্রহণ করেছেন।

দেশের তরুণদের মধ্যে দায়িত্বশীল ও সঠিকভাবে ইন্টারনেট ব্যবহারের ওপর প্রশিক্ষণ দিতে করপোরেট দায়িত্বশীলতার অংশ হিসাবে এই পদক্ষেপ নিয়েছে রবি।

সেশনটির মাধ্যমে বিভাগীয় শহর দুটির তরুণ-তরুণীদের ইন্টারনেটের মাধ্যমে তাদের শিক্ষা প্রক্রিয়াকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায় এবং ভবিষ্যত পরিকল্পনা তৈরিতে ইন্টারনেটের সহায়তা কাজে লাগানোর বিষয়ে জানানো হয়েছে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে দেশের প্রতিটি বিভাগীয় গণগ্রন্থাগারে ইন্টারনেট কর্নার স্থাপন করেছে রবি, যেখানে সবাই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।