উৎপাদন বাড়াতে নতুন বিনিয়োগ করবে কেডিএস
উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যবসায় নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজ।
আইপিও প্রসপেক্টাস অনুযায়ী, কোম্পানিটি ‘প্যাকেজিং ইউনিট-৩’ স্থাপনে বিনিয়োগ করবে। এর ফলে বছরে ৯৩ লাখ ৬০ হাজার অতিরিক্ত কার্টন উৎপাদন করা যাবে।
প্রকল্পের জন্য ১৬ লাখ ডলারের মূলধনী যন্ত্রপাতি আমদানি করা হবে।আইপিও ফান্ড থেকে এ অর্থ ব্যয় করা হবে।
দশ টাকা প্রিমিয়ামে কোম্পানিটি এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ২৪ কোটি টাকা সংগ্রহ করেছিল।
এর মধ্যে ১৫ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল প্যাকেজিং ইউনিট-৩ এ বিনিয়োগের জন্য।
২০১৫ সালে কেডিএস এক্সেসরিজ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
