২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎপাদন বাড়াচ্ছে বিবিএস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) তাদের বার্ষিক উত্পাদন ক্ষমতা পাঁচ হাজার ৮৭৫ মেট্রিক টন বাড়ানোর ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 01:37 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

কোম্পানিটির বর্তমান বার্ষিক উত্পাদন ক্ষমতা ২৩ হাজার ৫০০ মেট্রিক টন থেকে বাড়িয়ে ২৯ হাজার ৩৭৫ মেট্রিক টন করা হবে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়েছে, এ মাস মাস থেকেই উত্পাদন বাড়ানোর কাজ শুরু হয়েছে।

কারখানা সংস্কার ও আধুনিকায়নের ফলে উত্পাদন ক্ষমতা বেড়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।