২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে এক্সিম ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক ৪০০ কোটি টাকার মুদারাবা সাবঅর্ডিনেট বন্ড ছাড়তে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 01:36 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

টায়ার-২ মূলধনের শর্ত পূরণে সাত বছর মেয়াদি এ বন্ড ছাড়বে ব্যাংকটি।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহ করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে।

বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন এক হাজার ৪১২ কোটি ২৫ লাখ টাকা।

২০০৪ সালে এক্সিম ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।