২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার: সপ্তাহের প্রথম দিনে সূচকে চাঙ্গাভাব

সকালে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতা দিনের মধ্যভাগেও দেখা গেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 11:18 AM

Updated : 22 Aug 2022, 02:09 PM

রোববার সকালে সূচকের চাঙ্গাভাব নিয়ে দুই পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শুরু হয়।

বেলা সাড়ে ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭০ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছিল।

এ সময়ে হাতবদল হয়েছে ২৯৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার।

লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৬১টির। অপরিবর্তিত ৫৪টি কোম্পানির শেয়ারের দর।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৬১ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার।

এই বাজারে ২০৩টি কোম্পানির শেয়ার হাতবদল হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৫০টির। অপরিবর্তি ছিল ৪০টি কোম্পানির শেয়ারের দাম।