২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনার দাম আরও কমেছে

এক মাসেরও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে সোনার দাম আরেক দফা কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 10:12 AM

Updated : 22 Aug 2022, 02:09 PM

এবারও ভরিপ্রতি এক হাজার ২২৫ টাকা করে কমানো হয়েছে।

গত ৯ নভেম্বরও সব ধরনের সোনার দাম এক হাজার ২২৫ টাকা করে কমানো হয়েছিল। তবে তার আগে ১৭ অক্টোবর ভরিতে দেড় হাজার টাকা বাড়িয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা।

এবার রুপার দাম কমেছে ভরিতে ৫৮ টাকা।

শুক্রবার রাতে বাংলাদেশের বাজারে সোনার দাম কমানোর এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা শনিবার থেকে কার্যকর বলে জানানো হয়েছে।

বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনা ৩ হাজার ৫৪০ টাকায় বিক্রি হবে।

১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়বে ৪১ হাজার ২৯০ টাকা।

শুক্রবার পর্যন্ত প্রতি গ্রাম এই মানের সোনা বিক্রি হয়েছে ৩ হাজার ৬৪৫ টাকায়। এক ভরির দর ছিল ৪২ হাজার ৫১৫ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৩৯ হাজার ১৯১ টাকায় (প্রতি গ্রাম ৩,৩৬০ টাকা) বিক্রি হবে। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ৩২ হাজার ৫৪২ টাকায় (প্রতি গ্রাম ২,৭৯০ টাকা। আর  সনাতন পদ্ধতির ভরি বিক্রি হবে ২১ হাজার ৪৬২ টাকায় (গ্রাম ১,৮৪০ টাকা)।

শুক্রবার পর্যন্ত ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪০ হাজার ৪১৫ টাকায় বিক্রি হয়। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হয় ৩৩ হাজার ৪১৭ টাকায়।

এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ২২ হাজার ৬৮৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি রুপা শনিবার থেকে বিক্রি হচ্ছে ৮৭৫ টাকায়।  

শুক্রবার পর্যন্ত প্রতি ভরি রুপার দাম ছিল ৯৩৩ টাকা। ভরিপ্রতি ৫৮ টাকা কমিয়ে নতুন বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৭৫ টাকা।

পুরনো খবর:

আবার কমেছে সোনার দাম