রবি-দারাজের ‘ফাটাফাটি ফ্রাইডে’
মোবাইল ফোন অপারেটর রবি এবং ই-কমার্স সাইট দারাজ ডটকম ডটবিডি ৪ ডিসেম্বর আয়োজন করছে বছরের সবচেয়ে বড় সেলস ইভেন্ট ‘ফাটাফাটি ফ্রাইডে’, যা মধ্যরাত থেকে শুরু হবে।
বৃহস্পতিবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ আয়োজনে বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা।
সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয়ের জন্য যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ‘ব্ল্যাক ফ্রাইডে’র আদলে ‘ফাটাফাটি ফ্রাইডে’র এই আয়োজন।
‘ফাটাফাটি ফ্রাইডে’তে স্মার্ট ফোনে ৫০ শতাংশ, কম্পিউটিংয়ে ৪০ শতাংশ, হোম অ্যালায়েন্সে ৩৫ শতাংশ ও ফ্যাশন আইটেমে ৮০% পর্যন্ত ছাড় দেওয়া হবে।
রবির চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাবউদ্দিন আহমেদ বলেন, “এ দিনটি অনলাইন গ্রাহকদের জন্য একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আমাদের বিশ্বাস।”
দারাজ ডটকম ডটবিডি’র এমডি সুমিত সিং বলেন, “ফাটাফাটি ফ্রাইডে শুধু একটি সেলস ইভেন্ট নয়, এটি আমাদের নির্ভরযোগ্যতা ও ধন্যবাদ প্রকাশের উপায়, যা আমাদের ক্রেতাদের জন্য কেউ কখনও করেনি।”
