২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন ফারুক চৌধুরী

সাবেক পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী ২০১৪ সালের আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 10:30 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

Image
ফারুক চৌধুরী

ফারুক চৌধুরী

বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

ফারুক চৌধুরীর সঙ্গে কথাশিল্পী শাহীন আখতারও এবার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।  

আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের বালুকাবেলায়’ এর জন্য ফারুক চৌধুরীকে এবং ‘ময়ুর সিংহাসন’ বইটির জন্য শাহীন আখতার নির্বাচিত হয়েছেন।

প্রতিটি পুরস্কারের অর্থমূল্য পাঁচ লাখ টাকা। এছাড়া রয়েছে ক্রেস্ট ও সনদ।

শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সৃজনশীল সাহিত্যকে উৎসাহিত করার লক্ষ্যে ২০১১ সাল থেকে ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার’ দেওয়া হচ্ছে। উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ-সাহিত্য, কবিতা, ভ্রমণকাহিনী ও আত্মজীবনী শাখায় প্রকাশিত বইয়ের মধ্য থেকে সেরা দুটি বই পুরস্কারের নির্বাচিত করা হয়।