২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইটিসির আইপিওর লটারির ফল প্রকাশ

তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেডের (আইটিসি) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফল প্রকাশ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 04:13 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই লটারির ড্র হয়।

ড্র শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

কোম্পানিটির আইপিওতে ৬৭ দশমিক ২৬ গুণ আবেদন জমা পড়ে।

অতিরিক্ত আবেদন জমা পড়ায় লটারির মাধ্যমে বিজয়ীদের কোম্পানিটির শেয়ার দেওয়া হচ্ছে।