দুই বাজারেই বেড়েছে সূচক
সপ্তাহের শেষ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজরেই সূচক বেড়েছে।
বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনও। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪১ পয়েন্ট হয়েছে। সিএসইর সার্বিক সূচক ৯২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২১৭ পয়েন্টে উঠেছে।
ডিএসইতে লেনদেন প্রায় ৭ শতাংশ বেড়েছে। এদিন লেনদেন হয়েছে ৬০৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪০ কোটি টাকা বেশি।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হচ্ছে- কেপিসিএল, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম স্টিল, লাফার্জ এবং কেডিএসল।
সিএসইতে এদিন মোট লেনদেন হয় ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১০৫টি ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
