২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ট্রেডিং কোড ‘ইউসিবি’

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ট্রেডিং কোডে পরিবর্তন এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 02:01 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

এখন থেকে স্টক এক্সচেঞ্জে ব্যাংকটির ট্রেডিং কোড ‘ইউসিবি’। এর আগে ব্যাংকটির ট্রেডিং কোড ছিল ‘ইউসিবিএল’।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, ব্যাংকটির ট্রেডিং কোড পরিবর্তনের বিষয়টি ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করা হয়।

বৃহস্পতিবার থেকেই নতুন ট্রেডিং কোড কার্যকর হয়েছে।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির লোগোও পরিবর্তন করা হয়েছে সম্প্রতি।

আগে কোম্পানির লোগো ছিল ইউসিবিএল, পরিবর্তন করে করা হয় ইউসিবি।