২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা ব্র্যান্ড পুরস্কার বিতরণ

প্রতিবছরের ধারাবাহিকতায় এবছর সপ্তমবারের মতো সেরা ব্র্যান্ড পুরস্কার দিয়েছে ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম’ ও ব্র্যান্ড গবেষণা প্রতিষ্ঠান ‘মিলওয়ার্ড ব্রাউন বাংলাদেশ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 08:31 AM

Updated : 22 Aug 2022, 02:01 PM

ভোক্তাদের ওপর জরিপ চালিয়ে প্রতিবছর দেশি-বিদেশি সেরা ব্র্যান্ডগুলোকে সম্মাননা জানাতে এই পুরস্কার দেওয়া হয়।

শনিবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সেরা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া দেওয়া হয়।

৩৫টি ক্যাটাগরিতে বছরের সেরা পণ্যকে পুরস্কৃত করা হয়।

চলতি বছর ক্রিকেটে অসাধারণ নৈপুণ্যের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

এ বছর জন্য পুরস্কার জেতা স্থানীয় সেরা দশটি পণ্য হচ্ছে- সিম্ফনি মোবাইল, রাঁধুনী মসলা, তীর রিফাইন্ড সয়াবিন তেল, সুপার ফ্রেশ সয়াবিন তেল, ওয়ালটন ফ্রিজ, কোকোলা নুডলস, মিল্কভিটা, ওয়ালটন টিভি, তীর আটা-ময়দা-সুজি এবং স্যান্ডালিনা স্যান্ডাল সোপ।

পুরস্কার জেতা দেশি-বিদেশি মোট দশ কোম্পানি হচ্ছে- ফেয়ার অ্যান্ড লাভলী, রুপচাঁদা সয়াবিন তেল, হরলিকস, সিম্ফনি, গ্রামীণ ফোন, লাক্স, রাঁধুনী মসলা, তীর সয়াবিন তেল, বাংলালিংক এবং প্যারাসুট এডভান্সড।

অনুষ্ঠানে মিলওয়ার্ড ব্রাউনের ব্যবস্থাপনা পরিচালক প্রসূন বসু জানান, বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান ব্যবসা করছে, সেগুলোর ওপর জরিপ চালিয়ে নির্দিষ্ট প্রশ্ন ও তার উত্তরের ভিত্তিতে সেরা ব্রান্ড নির্বাচন করা হয়।